ঢাকা, শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

যুদ্ধবিধ্বস্ত রাষ্ট্র আফগানদের জন্য সাহায্য চাইলেন ইমরান খান

যুদ্ধবিধ্বস্ত রাষ্ট্র আফগানিস্তানে কট্টর ইসলামিক সংগঠন তালিবানের নেতারা ক্ষমতা দখলের আগেও দেশটিতে দারিদ্র্য ছিল। যদিও অর্থনৈতিক ভরাডুবির কারণে বর্তমানে পরিস্থিতি ক্রমশ খারাপের দিকে যাচ্ছে।


সংকটময় এমন অবস্থাতে প্রতিবেশী রাষ্ট্র পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান ‘ক্ষুধার সম্মুখীন’ আফগানিস্তানের কোটি কোটি মানুষের প্রতি অবিলম্বে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন। শনিবার টুইট বার্তার মাধ্যমে তিনি এ আহ্বান জানান।


ইমরান খানের টুইটার পোস্টে বলা হয়, জাতিসংঘে সর্বসম্মতভাবে পাস হওয়া একটি প্রস্তাব অনুযায়ী সংকট কবলিত আফগানিস্তানের জন্য জরুরি সাহায্য পাঠানো বাধ্যতামূলক।


যদিও এর আগেও বিভিন্ন সময়ে পাক প্রধানমন্ত্রী আফগান ভূখণ্ডে সম্ভাব্য মানবিক বিপর্যয়ের ব্যাপারে হুঁশিয়ারি উচ্চারণ করে দেশটিতে জরুরি সাহায্য পাঠানোর জন্য বিশ্ব সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছিলেন।


উল্লেখ্য, ২০২১ সালে তালেবান যোদ্ধারা আফগান ভূখণ্ডের ক্ষমতা নিজেদের নিয়ন্ত্রণে নেওয়ার পর মার্কিন যুক্তরাষ্ট্রসহ কয়েকটি পশ্চিমা রাষ্ট্র যুদ্ধবিধ্বস্ত রাষ্ট্রটির বিশাল অংকের বৈদেশিক মুদ্রার রিজার্ভ আটকে দিয়েছে।


বলা হচ্ছে- পশ্চিমা রাষ্ট্রগুলোর এমন পদক্ষেপের ফলে আফগানিস্তান বর্তমানে একটি ভয়াবহ অর্থনৈতিক বিপর্যয়ের মুখে পড়েছে। সূত্র : পার্সটুডে

ads
ads
ads

Our Facebook Page

↑